• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Headline
পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর বার্তা……. ঈদগাঁও বাজারে যত্রতত্র পয়েন্টে ফুটপাত দখল, চলাচলে চরম দূর্ভােগ

আউলিয়াবাদে মাদক ব্যবসা, উদ্বিগ্ন তরুন ও যুবসমাজ

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের একটি গ্রামের নাম আউলিয়াবাদ। থানার পার্শ্ববর্তী এলাকাটি এখন রূপ নিল  মাদকের হাটে। অপরাধ জগতের নেপথ্যে রয়েছে একজন নারী, যাকে স্থানীয়রা চেনে গাঞ্জা বেপারি নামে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছেন চিহ্নিত এ ‘মাদক সম্রাজ্ঞী’। 

ইতিপূর্বে মাদকের চালানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে এসে ইসলামাবাদ আউলিয়াবাদের আশপাশের এলাকায় নিজের শক্তিশালী মাদক নেটওয়ার্ক সক্রিয় করে তুলেছেন এ নারী। তার এই মাদক বাণিজ্যের পেছনে স্থানীয় চক্র কাজ করছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি এই অঞ্চলের গাঁজা ব্যবসার মূল হোতা। 

জানা যায়,গাঞ্জা বেপারি এ নারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। বারবার আইন প্রয়োগকারী সংস্থার জালে আটক হলেও জামিনে বেরিয়ে এসে তিনি দ্বিগুণ উৎসাহে এই অবৈধ কারবার শুরু করেন। গত মে মাসেও ৬০ গ্রাম গাঞ্জা, নগদ ৬০ হাজার টাকাসহ পুলিশের বিশেষ বাহিনীর হাতে আটক হওয়ার কয়দিন পরপরেই জামিনে বেরিয়ে আসে। বর্তমানে তিনি কারাগারের বাইরে অবস্থান করায় আউলিয়াবাদ ও সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা উঠতি বয়সের তরুণদের মাদকাসক্তি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়ে তরুন,যুবসমাজ।

একজন সিনিয়র সাংবাদিক তাঁর ফেইসবুকে লিখেছেন-দৃষ্টি আকর্ষণ কক্সবাজারের ঈদগাহ থানার ওসি- ডুলাফকিরের রাস্তার মাথায় এক নারী ইয়াবার দোকান খুলেছে। খুচরায় প্রতি পিচ ১৭০ টাকা। এতে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের সন্তানদের নিয়ে।

এলাকাবাসীর দাবি,শুধু গ্রেফতার বা মামলা দিয়ে মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া সম্ভব নয়। এলাকাকে মাদকমুক্ত করতে হলে নিয়মিত কঠোর নজরদারি এই সিন্ডিকেটের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত পূর্বক আইনের আওতায় আনা জরুরি। প্রশাসন এই ‘মাদক সম্রাজ্ঞী’র বিরুদ্ধে স্থায়ী কি পদক্ষেপ নেয়। সেটি এখন দেখার পালা।

সচেতন মহলের মতে, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেটে কে বা কারা কাজ করছে তাদের খুঁজে বের করতে না পরলে মাদক নিমূল সম্ভব নয়। কারা গাঞ্জা বেপারি নামে এ নারী কে সাহস যুগিয়ে যাচ্ছে, সেটিও খতিয়ে দেখা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা