• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

পটিয়া থানা পুলিশের পৃথক  অভিযানে তিনজন  গ্রেপ্তার

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলায় ১জন ও থানা এলাকায় অপরাধ সংঘটনের চেষ্টাকালে ২জন আসামীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একইদিনে পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৯০০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।   

ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলার আসামীরা হলো মোঃ আবদুল আজিজ প্রকাশ রাসেল প্রকাশ বাচা (৩৫)। সে উপজেলার কোলাগাঁও ইউপির বানিগ্রামের জিন্নাহ মিয়ার পুত্র। অন্যদিকে উপজেলার হাইদগাঁও সাতগাছিয়া মাজার শরীফ রোড এলাকায় অপরাধ সংঘটনের চেষ্টাকালে মো. রাসেল উদ্দিন (৩৩) ও মো. এনামুল হক হৃদয় (২২) কে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়। 

পৃথক অভিযানে পুলিশ ৯০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আরব মিয়া (৫৫) কে গ্রেপ্তার করে। সে উপজেলার ছনহরা ইউপির ৯নং ওয়ার্ড, বরিয়া মুকতুল হোসেন এর বাড়ীর মৃত মুকতুল হোসেন এর পুত্র। অভিযানকালে অন্য দুই আসামী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনায় জড়িত পলাতক মাদক ব্যবসায়ীরা হলো মো. আরাফাত হোসেন (২৬) সহ আরোও একজন। 

পটিয়া থানার  এসআই ক্য লাহ্চিং মারমা ও এসআই মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চলন্ত কাভার্ডভ্যান থেকে চুরি মামলার ঘটনায় জড়িত আসামী মো. আবদুল আজিজ প্রকাশ রাসেল প্রকাশ বাচা (৩৫ কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানান।  

এদিকে পৃথক অভিযানে পটিয়া থানা এলাকায় রাত্রিকালীন সিয়েরা ডিউটিতে নিয়োজি এসআই সমীর ভট্টাচাযর্য গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার এএসআই নূর মোহাম্মদ শাহাদাত, এএসআই আতাউর রহমান এবং ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় আরব মিয়ার পাকা বসত ঘরের পিছনে লাগানো আসামীর মালিকানাধীন টিনশেড ঘর হতে ৯০০ লিটার তৈশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আরব মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, ধৃত আসামীদের পৃথক মামলার রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের  অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জিয়াউল হক জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা