• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন লামায় ফাইতং উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদল বিনামূল্যে অপারেশন ডা: ইউসুফ আলীর…. ইসলামাবাদে পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীর পাশে দাঁড়াল জনপ্রতিনিধি সহ কজন যুবক নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভা দ্রত সময়ে নাইক্ষ্যংছড়ি রামু সড়কের কাজ শুরু আশা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ নানামুখী সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজার,ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

লামায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’র জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় কবি নজরুল এর জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় সারা দেশের মত লামা উপজেলায়ও ১২৭তম নজরুল জন্ম বার্ষিকী’২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ‘জাতীয় ঐক্যের প্রতীক নজরুল’ এ শ্লোগানে বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে লামা সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, আইসিটি অফিসার নন্দন সরকার, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব সহ প্রমূখ।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এক যোগে দেশের লামা উপজেলাসহ ৭৪টি উপজেলা ও ৬৪ জেলায় নজরুল জন্ম বার্ষিকী উদযাপন কর্মসূচীর শুভ  উদ্বোধন করেন। লামা তথ্য অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, বিদ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অমর কবিকে স্মরণ করতেই এ কর্মসূচীর আয়োজন। প্রসঙ্গত, অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (ইংরেজি সাল অনুযায়ী ২৪ মে, ১৮৯৯ সাল) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশোর-তারুণ্যের জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। এরই মাঝে তৎকালীন প্রভাবশালী কবি-সাহিত্যিকদের সংস্পর্শে আসেন তিনি। ১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা