• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
নানামুখী সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজার,ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মেজর হাফিজ ,,,, রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন। ঈদগড়ে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসায় ইসলাহী জোড় ২৯ জুলাই বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান

নিজ বাসা থেকে মোটরসাইকেল চুরি নাইক্ষ্যংছড়ির সাংবাদিক আব্দুর রশিদের

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সদর ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক আবদুর রশিদের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে আনুমানিক রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া মোটরসাইকেলটি লাল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর (TVS Apache RTR), যার রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার ল-১১-২৭১০। চোর বা চোরের দল বাড়ির মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে পরিবারের সদস্যরা সহজে বের হতে না পারেন। পরে সুযোগ বুঝে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক আবদুর রশিদ ৭১ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে সাংবাদিক আবদুর রশিদ বলেন, “গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে আমার বাসার বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে আমি হতবাক হয়ে যাই। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা মোটরসাইকেলটি ছিল আমার পেশাগত দায়িত্ব পালনের অন্যতম প্রধান বাহন। সংবাদ সংগ্রহ ও বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল।”
তিনি আরও বলেন, “ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছি। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তারা বলেন, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা