• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে অবৈধ অনু প্রবেশেন দাযে- ৮ মিয়ানমার নাগরিক আটক এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি লামায় পাহাড়ে ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এম পি লুৎফুর রহমান কাজল নাইক্ষ্যংছড়ি তে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় নানা সহায়তা কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন রাঙ্গামাটিতে বন্যায় কবলিত এলাকায় ব্যাপক তৎপর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। লামা-আলীকদম দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ঈদগাঁওতে টানা বৃষ্টিপাতে পানিবন্দি ঘরবাড়ি ও সড়ক : অসহনীয় দূর্ভােগ চরম ঝুঁকিতে স্থানীয়রা……  জালালাবাদ ছাতিপাড়া-হিন্দুপাড়া সড়কে স্থায়ী টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবী ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতেই পারাপার,স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এম পি লুৎফুর রহমান কাজল

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঁঃ

রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে তিনি কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচর, দোছড়ি ও কচ্ছপিয়া এবং গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন, সদস্যসচিব তৌহিদুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন,রেজাউল করিম টিপু, সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, রামু উপজেলা যুবদলের নেতা মনজুর আলম, দেলোয়ার হোসেন, কচ্ছপিয়া যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীন,সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন শাহীন,সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শনকালে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় কাজল বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত ত্রাণ সহায়তা, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে একা ফেলে রাখা হবে না। সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মানুষের দুর্ভোগ লাঘবে যা যা প্রয়োজন, তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানাই। মানুষের জীবন রক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

এদিকে এমপির আগমনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা নিজেদের সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারের দাবি জানান।

এর আগে তিনি রামু উপজেলার চাকমারকুল, ফতেখাঁরকুল, কাউয়ারখোপ, রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা