• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
বান্দরবানেরর নাইক্ষ্যংছড়িত টানা বৃষ্টি তে ক্ষতিগ্রস্ত দের মাঝে ত্রাণ বিতরণ করেন সাচিংপ্রু জেরি এমপি নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির উদ্যোগে বন্যার্তদের খাদ্য ও মানবিক সহায়তা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রামু সড়কে জারুলিয়াছড়ি ব্রিজ ধসে যান চলাচল সামযিক বন্ধ জন দুর্ভোগে চরমে ঈদগাঁওতে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল দিলেন ইউপি পরিষদ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ….. জালালাবাদে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল মুষলধারে বৃষ্টিপাতে ফের ডুবলো ফারুয়ার ২০ গ্রাম : স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে সাদেক পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী পানিতে তলিয়ে গেছে। নাইক্ষ্যংছড়িতে অবৈধ অনু প্রবেশেন দাযে- ৮ মিয়ানমার নাগরিক আটক এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি লামায় পাহাড়ে ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু

মুষলধারে বৃষ্টিপাতে ফের ডুবলো ফারুয়ার ২০ গ্রাম : স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা  প্রতিনিধি:-রাঙ্গামাটির বিলাইছড়ির  টানা  ভারী বর্ষণের ফারুয়া  ইউনিয়নে ফের ডুবে গেলো প্রায় ২০টি গ্রাম।টানা ৮ দিন ধরে বৃষ্টিপাতে ৭ তারিখে একবার গ্রামগুলো প্লাবিত হয়ে ডুবে গেলেও এতটুকু উপরে  উঠেনি পানি। কিন্তু গত রাতে হঠাৎ  মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় ভয়াবহ রুপ ধারণ করেছে বানের পানি। ডুবে গেছে  ফারুয়া ইউনিয়নে বাজার সহ প্রায়  এলাকা। আতঙ্কে রয়েছেন এলাকা বাসী। ভয়ে  মালামাল সামলাতে রাত জেগে এলাকা বাসী নির্ঘুম কাটিয়েছেন বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। এছাড়াও বাজার পরিচালনা কমিটির সভাপতি হারুন জানান, গতবারে প্লাবিত হয়েছে সবেমাত্র শতাধিক দোকান, আজরাতে বেশি বৃষ্টিপাত হওয়ায় পুরো বাজার একেবারে ডুবে গেছে। তাই প্রতিবছর বন্যা বা পাহাড়ি ঢলে  বাজারটি ডুবে তলিয়ে যায়। যা  কোটি কোটি টাকা ক্ষতি হয়।বাজার টা স্থানান্তরিত করার জন্য আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি। 

ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ তঞ্চঙ্গ্যা জানান,ভয়াবহ পাহাড়ি ঢলে বিদ্যালয়ের নীচতলা ডুবে রয়েছে। পাঠদানে চরম অসুবিধা  হচ্ছে। ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা জানান,আমারা ইউনিয়ন বিএনপি বন্যা দুর্গতদের সবসময় পাশে রয়েছি এবং কাজ করে যাচ্ছি। অন্য এলাকা গুলো হলো – তক্তানালা, ওড়াছড়ি, যমুনা ছড়ি,যামু ছড়া, শুক্কর ছড়ি, চাইন্দা, আলেচং, রোয়াপড়া ছড়া, এগুজ্যা ছড়ি, ঝাংবিল, ফারুয়া বাজার, উলুছড়ি, তাড়াছড়ি, চাইন্দা পাড়া, গোয়াইন ছড়ি পাড়া, রোয়াপাড়া ছড়া,আকাটা ছড়া, ফঁ ছড়া,চংড়াছড়ি  সহ বেশকিছু এলাকা। 

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান,তীব্র স্রোতের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, স্রোত কমানোর সাথে সাথে পৌঁছানোর হবে। তাছাড়া রাজাস্থলী – বিলাই ছড়ি সীমান্ত সড়ক উদয় চর এলাকায় ধসে  পড়েছে। বড় ধরনের যানবাহন চলাচল করছে না। ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্র অবস্থান নেওয়া দুর্গতদের ব্যবস্থা গ্রহণ করার জন্য। তাদের পাশে থাকার জন্য। 

ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে সরকারের পাশাপাশি – বেসরকারি উন্নয়ন সংস্থা, দাতা গোষ্ঠী ও বিত্তবানদের এগিয়ে আসার জরুরী প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা