• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
বান্দরবানেরর নাইক্ষ্যংছড়িত টানা বৃষ্টি তে ক্ষতিগ্রস্ত দের মাঝে ত্রাণ বিতরণ করেন সাচিংপ্রু জেরি এমপি নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির উদ্যোগে বন্যার্তদের খাদ্য ও মানবিক সহায়তা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রামু সড়কে জারুলিয়াছড়ি ব্রিজ ধসে যান চলাচল সামযিক বন্ধ জন দুর্ভোগে চরমে ঈদগাঁওতে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল দিলেন ইউপি পরিষদ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ….. জালালাবাদে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল মুষলধারে বৃষ্টিপাতে ফের ডুবলো ফারুয়ার ২০ গ্রাম : স্রোতের কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে সাদেক পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী পানিতে তলিয়ে গেছে। নাইক্ষ্যংছড়িতে অবৈধ অনু প্রবেশেন দাযে- ৮ মিয়ানমার নাগরিক আটক এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি লামায় পাহাড়ে ভ্রমণে গিয়ে নিখোঁজ ৮ বন্ধু

বান্দরবানেরর নাইক্ষ্যংছড়িত টানা বৃষ্টি তে ক্ষতিগ্রস্ত দের মাঝে ত্রাণ বিতরণ করেন সাচিংপ্রু জেরি এমপি

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ ্যংছড়িত
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কোথাও বসতবাড়ি প্লাবিত হয়েছে, আবার কোথাও পাহাড়ধসে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই) দিনব্যাপি বান্দরবানের ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি একযোগে ক্ষতিগ্রস্ত তিন উপজেলার দুর্গত মানুষের খোঁজখবর নেন। দুর্গম এলাকার পরিস্থিতি বিবেচনায় তিনি কোথাও ট্রাকে, কোথাও ভেলায় করে দুর্গত এলাকায় পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দেন।
দিনব্যাপী লামা ও আলীকদম উপজেলার ত্রাণ কার্যক্রম শেষ করে রাত সাড়ে ৮টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বন্যাকবলিত তুমব্রু এলাকায় পৌঁছান। সেখানে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ শেষে বন্যার পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তুমব্রুর কোনারপাড়া এলাকায় খালভাঙন ও খালের গতিপথ পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে সংসদ সদস্য সাচিংপ্রু জেরি বলেন,
“এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। খালের পানি ভিন্ন পথে প্রবাহিত হয়ে একটি পাড়া বিলীন হতে দেওয়া যাবে না। চলমান বর্ষা মৌসুমে বড় ধরনের কাজ করা সম্ভব না হলেও বর্ষা শেষে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কোনারপাড়া সংলগ্ন খালের পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে খালের গতিপথ পরিবর্তনের ফলে পুরো এলাকাই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই বিষয়টিতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এই সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক রিমন রুদ্র,দুপুর দেড়টার দিকে তুৃৃমব্রু বন্যা কবলিত স্থান পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা