• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
লামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন নাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যার্তদের মাঝে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার ত্রাণ বিতরণ ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে যৌথ অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক, পুড়িয়ে ধ্বংস রাজস্থলী টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান।

রাজস্থলী টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান।

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হারাধন কর্মকার, রাজস্থলী।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় টানা বর্ষণে এবং পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। ২১ শে জুলাই বুধবার সকালে রাজস্থলী বাজারে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে বিশ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। পরে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।এসময় রাজস্থলী উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইউছুফ হাসান, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জেলা বিএনপির উপদেষ্টা রফিক আহমেদ, যুগ্ন – সাধারণ সম্পাদক আলী বাবর,সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার,চাথোয়াইপ্রু মারমা, মোঃ ছগির আহমদ, সাধারণ সম্পাদক মংঞো মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, ডালিম বড়ুয়া ,শামিম আহমেদ রুবেল,উজ্জ্বল কুমার তংচঙ্গ্যা, জীকু কুমার দে সহ জেলা ও উপজেলা বিএনপি সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে দীপেন দেওয়ান এমপি বলেন জননেতা তারেক রহমানের নির্দেশে চেষ্টা করছি জেলার প্রতি উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবার পাশে দাঁড়াতে এবং তাদের খোঁজ খবর নিতে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহায়তা দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলার সকাল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন দীপেন দেওয়ান এমপি। পরে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ আশ্রয় পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা