• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন লামায় ফাইতং উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদল বিনামূল্যে অপারেশন ডা: ইউসুফ আলীর…. ইসলামাবাদে পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীর পাশে দাঁড়াল জনপ্রতিনিধি সহ কজন যুবক নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভা দ্রত সময়ে নাইক্ষ্যংছড়ি রামু সড়কের কাজ শুরু আশা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ নানামুখী সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজার,ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

লামায় ফাইতং উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদল

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপন ও চারা বিতরণ আয়োজন করেন।

বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন নির্দেশনায় লামা উপজেলা কৃষকদলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব আমির হোসেন এর সমন্বয়ে ফাইতং ইউনিয়ন কৃষকদল কতৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্ভোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল লামা উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ফাইতং উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, ফাইতং ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বিপ্লব হায়দার রুবেল ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দীন শামীম,ফাইতং ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ সহ আরও উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক নাবাব মিয়া রাজু, , উপজেলা মহিলাদল সভাপতি জোসনা আক্তার, ফাইতং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ, ফাইতং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান বাপ্পি,যুগ্ম আহবায়ক মোহাম্মদ বাদল, ছাত্র নেতা শরিফুল ইসলাম, ফাইতং ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি আমজাদ হোসেন সহ আরও উপস্থিত ছিলেন ফাইতং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা এবং ছাত্র -ছাত্রী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলেী অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মী’সহ প্রমূখ।

কর্মসূচিতে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল লামা উপজেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন,সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণে কৃষকদলের নেতারা বলেন, আসন্ন বর্ষা মৌসুমে লামায় ফাইতং ইউনিয়ন একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমান সরকারের উদ্যোগে আগামী পাঁচ বছরে বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা