• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline
লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস পটিয়া খলিলুর রহমান স্কুলের প্রধান শিক্ষক শামসুল সিদ্দিক হাফেজ আহমদচৌধুরী স্কলারশিপ সন্মাননা স্মারক প্রদান পটিয়া দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন হাজী হাপেজ মীর আহমদ ফোরকানিয়া মাদ্রাসার উদ্যােগে ঈদে-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত ঈদগাঁওতে মতবিনিময় সভা ও হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক পটিয়ায় শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসায় জশ্নে জুলুছ পোকখালীতে মৌলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া বিলাইছড়িতে আলিখিয়ং রেঞ্জ অফিসের উদ্যোগে চারা বিতরণ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

বড়থলি ইউনিয়নে আগুনে  পুড়ে ছাই  ধুপানিছড়ার বিশ্বমিত্র ত্রিপুরার বাড়ি

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম  বড়থলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ ধুপানিছড়া পাড়ায় সোমবার বেলা ৩ টায় জনৈক বিশ্বমিত্র ত্রিপুরা (৭৩)-এর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নির্ভরযোগ্যসূত্রে  জানা যায়, আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে হয়ে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরের অভ্যন্তরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, খাদ্য সামগ্রীসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতির পরিমাণ  ২০০ হাঁড়ি ধান, মুল্য ৬০,০০০/- টাকা। নগদ ১ লাখ ৫০ হাজার টাকা। সরকারি সোলার (১০০ ওয়াট + ২০ ওয়াট), মুল্য অনুমান ২২,০০০/- টাকা, প্রায় ১ তোলা স্বর্ণালংকার, মুল্য অনুমান -১০,০০০/- টাকা।৪ তোলা রূপার গহনা, মুল্য অনুমান ৪০,০০০/- টাকা।  ১টি টং বাড়ি ২ রুম সহ ঘরের আসবাবপত্র, মুল্য অনুমান ৭০,০০০/- টাকা। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিচয়: নামঃ- বিশ্বমিত্র ত্রিপুরা (৭৩),পিতাঃ কর্ণজয় ত্রিপুরা মাতাঃ মৃত খুনথায়রুং ত্রিপুরা, সাং-ধুপানিছড়া পাড়া, বিলাইছড়ি, রাঙামাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা