• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে জুলাই বিপ্লব বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা পটিয়ায়  ক্যান্সার আক্রান্ত রাকিব’কে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রদান পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে সাইকেল চালিয়ে শিবিরের অদম্য জুলাই-২০২৬ কর্মসূচী পালিত নাইক্ষ্যংছড়িতে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

পটিয়ায়  ক্যান্সার আক্রান্ত রাকিব’কে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রদান

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের 

 পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ রাকিব (২০)-এর চিকিৎসা সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন, পটিয়া। সংগঠনের পক্ষ থেকে বুধবার (৫ আগস্ট) রাকিবের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর এবং সাধারণ সম্পাদক আলমগীর আলম। তারা রাকিবের হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু তাহের, মানবতার বন্ধন পটিয়ার সিনিয়র সহ-সভাপতি ও স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম, সালাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসা সহজ হবে এবং তারা নতুন করে বেঁচে থাকার আশা পাবেন।

তারা আরও বলেন, মানবতার বন্ধন সবসময় অসহায়, দুস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্যান্সার আক্রান্ত রাকিবের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা