• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে বসতঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কক্সবাজারে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আইপিএফটি নিয়ে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য: তথ্য, বাস্তবতা ও একজন সাবেক সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঈদগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনা জাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দু শুকুর।

এসময় বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন ও সদস্য সচিব বেলাল উদ্দিনসহ বিএনপি, যুবদল,ছাত্রদল,সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী দের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আবুল হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা