• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি ধূপ্যাচর এলাকায় মাদক বিরোধী সভা  অনুষ্ঠিত বিলাইছড়ি ধূপ্যাচর এলাকায় মাদক বিরোধী সভা  অনুষ্ঠিত বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায় লামায় ১২ গ্রামের মানুষ ঝুঁকিতে ব্রিজের অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরাও ঈদগাঁওতে সংবাদকর্মীসহ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ড.সাজ্জাদ নাসির ইসলামপুরে পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামুর গর্জনিয়ায পুলিশের অভিযানে -১৮ হাজার ইয়াবাসহ চালক আটক লামায় ২০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক

ঈদগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও ইউনিয়ন শাখার কার্যালয় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজলের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মাস্টার, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আলমসহ ঈদগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়াও যুবদল, ছাত্রদল,কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল আলম কোম্পানি। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতি শীল করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে দেশ, জাতি, বিএনপি ও দলের নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা