• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
রামুর গর্জনিয়ায পুলিশের অভিযানে -১৮ হাজার ইয়াবাসহ চালক আটক লামায় ২০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক লামায় সরই মোবাইল কোর্টের অভিযান ৭লাখ ৭০হাজার ঘনফুট বালু জব্দ বান্দরবান জেলা পরিষদে লামার প্রতিনিধি না থাকায় লামাবাসীর বিক্ষোভ পটিয়ার নাইখাইনে বিএনপি নেতা খোরশেদ এর দাবি আমাকে যুবলীগ কর্মী সাজিয়ে হয়রানি করা হয়েছে! লামায় ভীমরুলের কামড়ে জান্নাত আরা নামে বৃদ্ধার মৃত্যু সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান বন্ধে ইউএনওর মনিটরিং অব্যাহত ঈদগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান অ্যাড.কামরুলকে সংবর্ধনা লামায় আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান বন্ধে ইউএনওর মনিটরিং অব্যাহত

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

হারাধন কর্মকার, রাজস্থলীঃ

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুতের অপচয় রোধে রাজস্থলী উপজেলায় রাত ৮টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা, আলোকিত বিলবোর্ড, শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে বিশেষ বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে থেকে উপজেলার তিনটি বাজার রাজস্থলী, ইসলামপুর গাইন্দ্যা বাজার, ও বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সরেজমিনে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।মনিটরিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের সরকারি আদেশ কঠোরভাবে মেনে চলার জন্য সতর্ক করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারের এই জনগুরুত্বপূর্ণ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে খাবারের দোকান, হাসপাতাল এবং ফার্মেসী এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।বাজার মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাস,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী এবং বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সুমন কান্তি দেসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এছাড়াও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা