• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি ধূপ্যাচর এলাকায় মাদক বিরোধী সভা  অনুষ্ঠিত বিলাইছড়ি ধূপ্যাচর এলাকায় মাদক বিরোধী সভা  অনুষ্ঠিত বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায় লামায় ১২ গ্রামের মানুষ ঝুঁকিতে ব্রিজের অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরাও ঈদগাঁওতে সংবাদকর্মীসহ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ড.সাজ্জাদ নাসির ইসলামপুরে পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামুর গর্জনিয়ায পুলিশের অভিযানে -১৮ হাজার ইয়াবাসহ চালক আটক লামায় ২০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক

বান্দরবানে বিএনপি আনন্দ মিছিল করেন মাম্যাচিংকে জেলা পরিষদ চেয়ারম্যান করায়

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পাহাড়ের ‘লড়াকু নেত্রী’ মাম্যাচিংকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান করায় আনন্দ মিছিল ও গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পাহাড়ি-বাঙালি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান জজকোর্ট এলাকা থেকে জেলা বিএনপির ব্যানারে আনন্দ মিছিলটি বের হয়। জেলা বিএনপির সদস্য সচিব ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মো. জাবেদ রেজার নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।পরে সেখানে পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মহিলা এমপি মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলার সাত উপজেলা ও ৩৪ ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।গণসংবর্ধনা সভায় মাম্যাচিং বলেন, নতুন দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুনর্গঠিত পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখব। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।গণসংবর্ধনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা ও মহিলা দলের নেত্রী উমেচিংসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, অভিজ্ঞ রাজনীতিক মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় পাহাড়ের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার যে অভিজ্ঞতা রয়েছে, তা স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ফলে তার পুরোনো অভিজ্ঞতাও কাজে লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা