• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস পটিয়া খলিলুর রহমান স্কুলের প্রধান শিক্ষক শামসুল সিদ্দিক হাফেজ আহমদচৌধুরী স্কলারশিপ সন্মাননা স্মারক প্রদান পটিয়া দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন হাজী হাপেজ মীর আহমদ ফোরকানিয়া মাদ্রাসার উদ্যােগে ঈদে-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত ঈদগাঁওতে মতবিনিময় সভা ও হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক পটিয়ায় শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসায় জশ্নে জুলুছ পোকখালীতে মৌলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া বিলাইছড়িতে আলিখিয়ং রেঞ্জ অফিসের উদ্যোগে চারা বিতরণ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য জশনে জুলুস (শোভাযাত্রা) ও র‍্যালি অনুষ্ঠিত হইয়াছে।বুধবার (২৬ আগস্ট) সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশন, লামা উপজেলা কমিটির উদ্যোগে উক্ত জশনে জুলুসের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, তরিকতপন্থী অনুসারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ জুলুসে অংশগ্রহণকারীরা ধর্মীয় স্লোগান ও দরুদ-সালাম পাঠ করিয়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন। জুলুসটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করিয়া নির্ধারিত স্থানে গিয়া শেষ হয়।এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁহার আদর্শ, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, শান্তি ও ন্যায়বিচারের শিক্ষা অনুসরণ করিয়া একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবীর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান তাঁহারা। জশনে জুলুসকে কেন্দ্র করিয়া সকাল হইতেই লামা শহরের বিভিন্ন সড়কে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের পদচারণায় পুরো এলাকায় এক উৎসবমুখর ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ জশনে জুলুসের আয়োজন করা হইয়াছে। মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ হইতে হিংসা, বিদ্বেষ, মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড দূর করিয়া শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তাঁহারা।ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়া জশনে জুলুস ও র‍্যালিটি মাধ্যমে সম্পন্ন করা হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা