• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে বসতঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কক্সবাজারে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আইপিএফটি নিয়ে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য: তথ্য, বাস্তবতা ও একজন সাবেক সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনির উপস্থিতিতে থানা কম্পাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে বিলাইছড়ি থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও চৌকিদার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্যারেড চলাকালে অফিসার ইনচার্জ ও থানার অন্যান্য কর্মকর্তারা চৌকিদারদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়।
এ সময় এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য চৌকিদারদের প্রতি আহ্বান জানানো হয়।
চৌকিদারদের নিজ নিজ দায়িত্বাধীন এলাকায় অপরিচিত ব্যক্তির চলাচল, সন্দেহজনক কর্মকাণ্ড ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় জনসাধারণের সঙ্গে সমন্বয় রেখে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাপ্তাহিক চৌকিদার প্যারেডের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশ ও চৌকিদারদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা