• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বাদে মাগরিব মাদ্রাসার হলরুল প্রাঙ্গনে পরিচালক মাওলানা হাফেজ মো: মুবিনুল হক ইসলামাবাদীর সভাপতিত্বে ও হাফেজ মো: ইশাতের পরিচালনায় হিফজ ছাত্র মো: আবদুল বাসেত খাঁন সিরাজী ও মো: সায়েমকে হিফজের প্রথম ছবক প্রদান করেন মাছুয়াখালী মাদ্রাসার ফরিদা রশিদ হেফজখানা এতিমখানা পরিচালক হাফেজ জাহেদ উল্লাহ।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, লরাবাগ হোসাইনিয়া হিফজখানা পরিচালক হাফেজ মুসলিম ইকবাল ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তাক আহমদ নদবী। উপস্থিত ছিলেন, অভিভাবক ও পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাসেম বিটু, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর,হাফেজ জামাল উদ্দিন,ব্যবসায়ী আকিল,মাওলানা হাফেজ মোহাম্মদ মারওয়ান
সহ আরো অনেকে।
ছবক প্রদান শেষে মোনাজাত পরিচালনা করেন,
মাওলানা শামসুল হক আজিজি। উক্ত অনুষ্ঠানে
মাদ্রাসা ছাত্রসহ সাধারণ মানুষও অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা