• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে-২০ হাজার পিস ইয়াবাসহ -১ কিশোর আটক নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড  ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন! প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল  নাইক্ষ্যংছড়ি বাজারের নতুন বাজার চৌধুরী তোফায়েল আহমেদ এর নিয়োগে হাইকোর্টের ৬ মাসের স্থগিতাদেশ কার্যকরের নির্দেশ ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা  নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে রিজার্ভ জায়গা নিয়ে বিরোধের জেরে এক পরিবহন ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু দুর্বৃত্তের বিরুদ্ধে।

​বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ব্যক্তির নাম নাছির উদ্দীন। তিনি এলাকার রশিদ আহমদ কোম্পানীর ছেলে এবং স্থানীয় ‘নাপিতখালী ট্রান্সপোর্টের’ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ জায়গার মালিকানা ও দখল নিয়ে নাছির উদ্দীনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক ব্যাক্তি ও তার সহযোগীরা নাছির উদ্দীনের ওপর আচমকা হামলা চালায় বলে অভিযোগ উঠে।

হামলাকারীদের কোপে নাছির উদ্দীনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ.টি.এম শিফাতুল মাজদার জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা