• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ঐতিহাসিক যৌথ অধিবেশন সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে-২০ হাজার পিস ইয়াবাসহ -১ কিশোর আটক নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড  ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন! প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল  নাইক্ষ্যংছড়ি বাজারের নতুন বাজার চৌধুরী তোফায়েল আহমেদ এর নিয়োগে হাইকোর্টের ৬ মাসের স্থগিতাদেশ কার্যকরের নির্দেশ ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা  নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড 

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোনাপাড়া জামে মসজিদ সংলগ্ন আইয়ুব আলীর বাড়ির আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়।

​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ইয়াবা সেবনের পর এলাকার পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—বাবু দে এবং মো: হোসেন। 

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় আসামিরা নিজেদের দোষ স্বীকার করায় বাবু দে-কে ৪৫ দিন এবং মো: হোসেনকে ৫০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ৩০০ টাকা করে ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

​অভিযানকালে পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য, এলাকার জনসাধারণ এবং আনসার সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলাবাসীর সার্বিক স্বার্থ রক্ষা এবং এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা