• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল ঈদগাঁওয়ে বনভূমি জবরদখলমুক্ত,অবৈধ স্থাপনা উচ্ছেদ চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল ​কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪ মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা দুর্গম এলাকার স্রো জনগোষ্ঠীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে আলীকদম সেনাজোনের মানবিক উদ্যোগ সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

ঈদগাঁওয়ে বনভূমি জবরদখলমুক্ত,অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের নাপিতখালীতে বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। এসময় প্রায় ১ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বন বিটের পুর্ব নাপিতখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমান।

বনবিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় ভূমিদস্যুরা বনভূমি জবরদখল করে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছিল। পরে বনবিভাগ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১ একর বনভূমি দখলমুক্ত করে। অভিযানে ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ, ভিলেজাররা অংশ নেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা বলেন, বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা