নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগড় ঘিলাতলী এলাকায় সামাজিক বনায়ন থেকে গাছ কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ।
শনিবার (৩ অক্টোবর) ঈদগড় বিট কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে বন বিভাগের একদল বন কর্মী অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হল,ঈদগড় ঘিলাতলী এলাকার নাঈম উদ্দিন ও রশিদনগর মুরাপাড়ার সোলতান আহমদ।
বন বিভাগ সূত্রে জানা যায়, সামাজিক বনায়ন থেকে গাছ কাটার সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয় ও আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঈদগড় বিট কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়াজী জানান, বন ও সামাজিক বনায়ন রক্ষায় অবৈধ ভাবে গাছ কাটার বিরুদ্ধে বন বিভাগে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।