• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে-১১বিজিবির অভিযানে লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার ‎ইসলামাবাদে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে অবস্থিত শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় পিডিপি-৪-এর আওতায় বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ইউএনও অভি দাশ শিক্ষকদের শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা জানতে চান। এ সময় বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা তুলে ধরে সড়কে ইট সোলিং করার দাবি জানান সংশ্লিষ্টরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, সার্ভেয়ার শাহীন হোসেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ভুবনজয় চাকমাসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা