পটিয়া সংবাদ দাতা:চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ও পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার পটিয়ার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও কেলিশহরবাসীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সাবেক সফল চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার আশা প্রকাশ করে বলেন, “দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতি সমাজের সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিতে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।” তিনি শারদীয় দুর্গোৎসব যেন সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে, সেই শুভকামনা জানান। এদিকে, কেলিশহর ইউনিয়নসহ পুরো পটিয়া উপজেলায় এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি সম্প্রীতি রক্ষা এবং মণ্ডপগুলোর সার্বিক সুরক্ষায় পটিয়া উপজেলা ও কেলিশহর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা সক্রিয়ভাবে সহযোগিতা ও মনিটরিং করছেন। জসিম উদ্দিন মাষ্টার আরও জানান, পটিয়ার পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।