• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ বিলাইছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শুরু ২৮ অক্টোবর, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতি ও অপহরণ রোধে ড্রোন প্রযুক্তির সংযোজন লামায় ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানায় ব্যবস্থা নিতে যাচ্ছে বন বিভাগ লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ ঈদগাঁও থেকে ৭০ দফায় গ্রাহকের টাকা উধাও! চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সমাপনী ও পুরুস্কার বিতরন

লামায় ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানায় ব্যবস্থা নিতে যাচ্ছে বন বিভাগ লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম.আলতাফ হোসেন ও সরই বিট কর্মকর্তা মিজানুর রহমানকে জড়িয়ে গত ২০শে অক্টোবর লামায় গর্জন পাচারের মহোৎসব ডলুছড়ি রেঞ্জার আলতাফ ও বিট কর্মকর্তা মিজানের ভূমিকায় প্রশ্ন’ শিরোনামে Crime Alert নামে একটি পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন ও বিট কর্মকর্তা মিজানুর রহমানের দৃষ্টি গোচর হয়।ফলে গত ২১শে অক্টোবর পোর্টালে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এবং স্থানীয় ব্যক্তি মোহাম্মদ সুমন, সাইফুল ইসলাম মারুফ, অটো চালক মাঈনুদ্দিন গং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে বলে উল্লেখ করে- তাদের স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠিয়েছেন।স্বাক্ষর করে স্পষ্ট ভাবে বলেছেন, উপরোক্ত ব্যক্তিবর্গ নামে বেনামে বন বিভাগের বিরুদ্ধে কুৎসা রটিয়ে স্থানীয় ভাবে সিন্ডিকেট করে ফেসবুক পেইজ খুলে হরেকরকম চাঁদাবাজি করে যাচ্ছেন, অথচ বর্ণিত ব্যক্তিরা সমাজে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত।তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, কেউ ইভটিজারের দায়ে জেল খেটেছেন ও দন্ডিতও হয়েছেন আগে।আর কেউ মামলা খেয়েছেন এবং আরেকজন ভূমিদস্যুতায়ও জড়িত,সর্বশেষ সিএনজি চালকও আছে তাদের গ্রুপে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন চদ্মবেশে পরিচয় ধারণ করে বিভিন্নজনের সম্মানহানি করে চাঁদাবাজি করা তাদের দায়িত্ব। তারা সকলেই ইয়াবা সেবন করেন ও সাবেক আওয়ামী সরকারের দোসর হিসেবে পরিচিত লামা উপজেলায়।

অপরদিকে একই সিন্ডিকেটের সদস্য, আজিজুল হক তুহিন -রেঞ্জার এ.কে.এম.আলতাফ হোসেন’কে হুমকি দিয়ে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, লামার ডিএফও মুস্তাফিজুর রহমান দ্রুত চলে যাবে তখন আলতাফ কার ছত্রছায়ায় থাকবে দেখে নিব। তিনি উক্ত প্রতিবাদলিপিতে আরও বলেন, আমি আলতাফ হোসেন উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য বর্ণিত ব্যক্তিদের যাবতীয় নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছি।ফলে ২০ অক্টোবর ও ১৯ শে অক্টোবর Crime Alert নামক পোর্টালকে ভুল বুঝিয়ে আমার ও আমার বিট কর্মকর্তাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদে কাউকে প্রভাবিত না হওয়ার অনুরোধ করি। ভুয়া সংবাদ প্রচার করে ভাবমুর্তি নষ্ট করছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ.কে.এম.আলতাফ হোসেন
রেঞ্জ কর্মকর্তা, ডলুছড়ি রেঞ্জ
লামা বন বিভাগ।
তারিখ :২৭ অক্টোবর ২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা