• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল পূনঃখনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে নতুন সম্ভাবনা আশা ঈদগাঁওতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈদগাঁওতে দুর্যোগ মোকাবিলায় সাইনবোর্ড,ঝুড়ি ও কোদাল বিতরণ দীর্ঘকালেও দেখার কেউ নেই…. ঈদগাঁওর একমাত্র মাছ বাজারটি বেহাল দশায় পরিনত, অপরিচ্ছন্ন পরিবেশ এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষন ও কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঈদগাঁওতে পুলিশের অভিযানে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার কৃষিখাতে উন্নয়ন জোরদার করতে…. ঈদগাঁওতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত একশ’র বেশি হ্রদ যে উদ্যানে

ঈদগাঁওতে দুর্যোগ মোকাবিলায় সাইনবোর্ড,ঝুড়ি ও কোদাল বিতরণ

Reporter Name / ৬২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে মাঝিদের মাঝে সাইন বোর্ড,কোদাল ও ঝুড়ি বিতরণ করা হয়।

গতকাল সকাল এগারটায় উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের মাঝে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
বিতরণকৃত সাইনবোর্ডগুলোতে দুর্যোগকালীন করণীয় ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। যা সাধারণ মানুষকে দুর্যোগ ঝুঁকি সম্পর্কে অব গত করতে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, সহকারী অফিসার মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এমন উদ্যোগ স্থানীয় জনগণকে আরও সচেতন ও প্রস্তুত হতে সহায়তা করবে।
এছাড়াও ঈদগাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার বজলুর রশিদসহ জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ১৯টি প্রকল্পের মাঝিদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এমন মহতি উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা