• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক লামায় কন্যাশিশু ধর্ষণের অভিযুক্ত বাদশা ড্রাইভার গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে ২ দিন ব্যপি স্হানীয় ভাবে লাগসই প্রযুক্তির প্রযোগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ঈদগাঁও থানার বিশেষ অভিযানে গ্রেফতার-৭ ইসলামাবাদে আখ চাষে বাম্পার ফলন, সফলতার হাতছানি ইসলামাবাদের বাইতুল আজিজ জামে মসজিদ কমিটির সভাপতির মাতার মৃত্যু,জানাযা সম্পন্ন লামায় ইউএনও আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু এ্যাড ঃদীপেন দেওয়ান এমপির পক্ষ থেকে রাজস্থলীতে ক্যান্সারে আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল পূনঃখনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে নতুন সম্ভাবনা আশা

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা-খাল পুনঃখনন কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে করে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৪ মে) বেলা ১১ টায় উপজেলার বড়ুয়া পাড়া হতে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য (এমপি) রাজপুত্র সাচিং প্রু জেরী।
উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরী বলেন,দেশের টেকসই উন্নয়নে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল খননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা কমবে, অন্যদিকে কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে, যা কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে।
তিনি জানান, সরকারের এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাচ প্রু,
বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু,
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, বান্দরবান জেলা বিএনপি সদস্য নুরুল আলম কোং নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাইল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, বিএনপি নেতা নুরুল কাসেম, উপজেলা যুবদলের আহবায়ক আবু ছুফিয়ান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খানঁ মামুন, যুবদল নেতা আমিরুল কবির রাকিব,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
আব্দুল্লাহ আল-মামুনের
জানা ন
, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে,এই খাল ২.৫০ কিলোমিটার খনন করা হবে যার ব্যয় হবে ১ কোটি ১২ লক্ষ টাকা।
কাজ করছে ২৬৯ জন শ্রমিক। এর আওতায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া, বিছামারা, বাগানঘোনা, মন্ডইল্লাঘোনা,চাক হেডম্যান পাড়া,মধ্যম চাক পাড়াসহ আাড়াই কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খালগুলো পুনঃখননের ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, কমবে জলাবদ্ধতা। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ হওয়ায় কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। এতে ফসলের উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে খাল খনন প্রকল্পটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা