• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল পূনঃখনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে নতুন সম্ভাবনা আশা ঈদগাঁওতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈদগাঁওতে দুর্যোগ মোকাবিলায় সাইনবোর্ড,ঝুড়ি ও কোদাল বিতরণ দীর্ঘকালেও দেখার কেউ নেই…. ঈদগাঁওর একমাত্র মাছ বাজারটি বেহাল দশায় পরিনত, অপরিচ্ছন্ন পরিবেশ এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার নাইক্ষ্যংছড়িতে ভারী বর্ষন ও কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঈদগাঁওতে পুলিশের অভিযানে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার কৃষিখাতে উন্নয়ন জোরদার করতে…. ঈদগাঁওতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত একশ’র বেশি হ্রদ যে উদ্যানে

বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বিলাইছড়িতে দুর্যোগ মোকাবেলায় জরুরি দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৪ মে) সকাল ১১ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক উপজেলা পরিষদ  সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ,উপজেলা বিএনপি যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কনিষ্ক চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম আজম, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এফএম তানভীর আলম ( এসআই) বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, আজগর প্রমূখ। 

সভায় টানা বৃষ্টিপাত কিংবা প্রাকৃতিক দুর্যোগ হলে বা কোথাও পাহাড় ধ্বস কিংবা বন্যায় কবলিত  নতুবা  কোনক্রমে দুর্যোগে ক্ষতি গ্রস্থ হলে পাশে থেকে সেবা দিবে এই টীমগুলো। প্রয়োজনে উপজেলা মিলনায়তন সহ  ইউনিয়ন ভিত্তিক আশ্রয় কেন্দ্র খোলা হবে। সঙ্গে মেডিকেল টীম থাকবে। এছাড়াও বিলাইছড়ি টু রাঙ্গামাটি এবং বিলাইছড়ি টু কাপ্তাই নৌপথে লঞ্চ ও বোট মালিকদের যাত্রীদের  নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বা লাইফ সাপোর্ট বা জীবন রক্ষার সরঞ্জাম রাখাতে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা