• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান যুগ যুগ ধরে নেই সেতু, পারাপারে ভরসা নৌকা…. হিন্দুপাড়া- চরপাড়া- তেলীপাড়া সংযোগ সেতু নির্মানের দাবী এলাকাবাসীর লামায় এলিফ্যান্ট করিডোরে সচেতনতামূলক প্রচারণা অভিযান: “সংঘাত নয়, সহাবস্থান চাই” লামায় ফ্যামিলি সমাবেশ ও  ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান বেষ্ট বাংলা গ্রুপের বিজনেস সামিট ২০২৬ ইং অনুষ্ঠিত রাজস্থলীতে তে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল পূনঃখনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে নতুন সম্ভাবনা আশা ঈদগাঁওতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈদগাঁওতে দুর্যোগ মোকাবিলায় সাইনবোর্ড,ঝুড়ি ও কোদাল বিতরণ

রাজস্থলীতে তে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৮৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

হারাধন কর্মকার রাজস্থলী।

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার রাজস্থলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে  অনুষ্ঠিত ফ্যামেলি সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ফ্যামেলি সমাবেশে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, থানছি কলেজের প্রভাষক জীতন ত্রিপুরা, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলি প্রমুখ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বর্তমান  সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে কাজ করছে । সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করতে সকলের সহযোগিতার পাশাপাশি সারা দেশে বৃক্ষরোপণ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করতে  মায়েদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি এ সমস্ত উন্নয়নমূলক কাজে নারীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান।
এ সময় বাজার  এলাকার দুই শতাধিক নারী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হারাধন কর্মকার, রাজস্থলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা