• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার হড চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী ও দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে,বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তা প্রদান। নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে ৭২ হাজার ইয়াবসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মিযানমার সিমান্তে মাইন বিস্ফোরণ নিযে আলোচনা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বি এল এর আই গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঈদগাঁওর ভাদীতলায় ডাকাতের তান্ডব, মারধর ও মোবাইল লুট: এলাকাজুড়ে আতঙ্ক জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু আউলিয়াবাদে মাদক ব্যবসা, উদ্বিগ্ন তরুন ও যুবসমাজ

চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি, এলাকায় মাদক ও চাঁদাবাজির দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় কোরবানিয়া ঘোনা দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিলও করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল্লাহ নুরু, সাধারণ সম্পাদক ইলিয়াস ভূট্টো, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, এলাকার সমাজপতি নুরুল ইসলাম এবং কোরবানিয়া ঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল্লাহ নুরু বলেন, কোরবানিয়া ঘোনা এলাকায় প্রায় ৭০০ পরিবারের বসবাস। এখানে বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ একাধিক ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অথচ কিছু ব্যক্তির মাদক ব্যবসা ও চাঁদাবাজির কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি অভিযোগ করেন, চিহ্নিত ইয়াবা কারবারি রবিউল ও চিহ্নিত চাঁদাবাজ সাদ্দামের কর্মকাণ্ডে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ।

তিনি আরও বলেন, এলাকাবাসী মাদকবিরোধী অবস্থান নেওয়ায় অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে সমাজ কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। তাই তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন হাতে মাদক ও চাঁদাবাজিবিরোধী বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা