• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন  বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন  মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপি নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে পার্বত্য জেলার বান্দরবান পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।
অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক।সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিটন কান্তি সরকার, কর নির্ধারক ও সাধারণ সম্পাদক, বান্দরবান পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মনজুরুল হক বলেন, এপেক্স বাংলাদেশের মতো একটি আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বান্দরবানের জন্যও গৌরবের বিষয়।নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর দক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন। ভবিষ্যতেও তিনি দেশের সুনাম বৃদ্ধি করবেন বলে আমরা আশাবাদী।তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আসতে এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে এ ধরনের অর্জন অনুপ্রেরণা জোগাবে। সংবর্ধিত অতিথি নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি চেষ্টা করবো এপেক্স বাংলাদেশের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এর হাতে সম্মননা ক্রেষ্ট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা