• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন  বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন  মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস:বান্দরবানে ছাত্রদলের আনন্দ মিছিল

Reporter Name / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে পার্বত্য জেলার বান্দরবানের ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মে) বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বান্দরবান জেলার নবনির্বাচিত কমিটির যুগ্ন আহবায় সেফায়েত হোসেন তারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক ফরহাদ হোসেন জিকু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক অংসাহ্লা মারমা,যুগ্ম আহ্বায় মোঃ রিদওয়ানুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে।উল্লেখ্য, দীর্ঘদিন পর গত শনিবার (০২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা ছাত্রদলের (১০) সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা