থানচি প্রতিনিধি
থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন সংলগ্ন অনিল পাড়া এলাকায় বান্দরবান থানচি সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর ৪জন আহত ঘটেছে। এতে স্থানীয়রা উদ্ধার করে থানচি সদর হাসপাতালে প্রেরণ করেন।
৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় থানচি উপজেলার কুলাই পাড়ার এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
আহতরা হলেন, ক্যসিং ম্রো (৩০ ) পিতাঃ মেনসিউ ম্রো,কোলাই পাড়া, মোঃসাদেক (৩০) পিতাঃ মৃত মোঃ মুছা, বলিপাড়া, সুমন পালিত (৩০) পিতাঃ মৃত ঘশাদা, বলিপাড়া, সুজন রায় পিতার পরিচয় জানা যায়নি ।তবে তার বাড়ি বগুড়া দিনমজুর হিসাবে বলিপাড়াস্থ মনাই পাড়ায় বসবাস করেন
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী কুলাই পাড়ার বাসিন্দা চংলেক ম্রো জানান, সন্ধ্যা ৬টার দিকে আমরা কয়েকজনে জুমে কাজ করে বাড়ি ফেরার পথে এক্সিডেন্ট দেখি। পরে আরো মানুষকে খবর দিলে সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসি।
থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রুমা জানান, উন্নত চিকিৎসার জন্য চারজনকে বান্দরবানে সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি