• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline
রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৬ ঈদগাঁও উপজেলায় আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির  প্রান্তিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা ও  চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের জানাযায় শোকার্ত মানুষের ঢল তুতুকখালী থেকে গ্রেফতার ইসলামপুর সেলিম বাবুর হত্যা মামলার আসামী আতাউল্লাহ পটিয়ায়  যুবদল নেতা অহিদুল আলম  চৌধুরী পিবলু’কে  জড়িয়ে মিথ্যা সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ ঈদগাঁওতে পুলিশী বিশেষ অভিযানে গ্রেফতার ৮ বিলাইছড়ি প্রেসক্লাবের ৭ সদস্যের  নতুন  কার্যনির্বাহী কমিটি গঠন ঈদগাঁওতে বাজুসের ত্রি-বার্ষিকী সম্মেলনে সাধারণ সম্পাদকে বিজন আলোচনায় তুঙ্গে

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

হারাধন কর্মকার,রাজস্থলী প্রতিনিধি।

রাঙ্গামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ী ( জীপ গাড়ী) নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন শ্রমিক আহত হয়েছে। তাদের কে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার ( ৯ মে ) সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটেলও চাঁদের গাড়ীটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়ী টি উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামাড়ী বাগানের পাহাড়ের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচে উল্টে যায়। এই ঘটনায় গাড়ীতে থাকা ড্রাইবার সহ ৬জন আহত হয়।আহতরা হলেন, শৈহ্লাসাই মারমা (১৬) পিতা মংনি মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, বোসিওয়ং মারমা (১৭) পিতা হ্লাচিংমং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, মংচসিং মারমা (১২) পিতা, থুইচিং মারমা, গ্রাম গাইন্দ্যা শিশু সদন, কৃঞ্চ কুমার (১৪) পিতা বিরকখোয়া, গাইন্দ্যা শিশু সদন, সাকিব তঞ্চঙ্গ্যা পিতা পুলসিং তঞ্চঙ্গ্যা গ্রাম গাইন্দ্যা শিশু সদন, নুখ্যাইমং মারমা (১৫) পিতা হ্লাসিংমং মারমা সকলের ঠিকানা একই, এলাকা স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করে।
রাজস্থলী সদর হাসপাতাল আরএমও জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক। ৬ জনকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) খালেদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। চাঁদের গাড়ীটি উদ্ধার করে থানা নিয়ে আনা হবে।এর পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা