• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে পুলিশের অভিযান গ্রেফতার- ৪ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন বক্তারা: পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া বন্ধ ও মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করার দাবি। শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে দিকনির্দেশনা দেন.. ঈদগাহ রশিদ আহমদ কলেজ পরিদর্শনে মাউশি প্রতিনিধি দল বছরের অভিজ্ঞতায় বাইক মিস্ত্রি  কাজি আব্দুর রহমান নিজ হাতে গড়েছেন অর্ধশতাধিক কারিগর” কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন সীলগালা, দুইটি ক্লিনিক বন্ধ। ঈদগাঁও নদীর উপর সংযোগ সেতু নির্মানে সাংসদকে লিখিত আবেদন এলাকাবাসীর কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন সীলগালা, দুইটি ক্লিনিক বন্ধ। বছরের অভিজ্ঞতায় বাইক মিস্ত্রি  কাজি আব্দুর রহমান নিজ হাতে গড়েছেন অর্ধশতাধিক কারিগর ঈদগাঁও বাজারে গরু-মহিষের হাটে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ বান্দরবান জেলা ছাত্র দলের  আহ্বায়ক বিরুদ্ধে নাইক্ষ্যংছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বছরের অভিজ্ঞতায় বাইক মিস্ত্রি  কাজি আব্দুর রহমান নিজ হাতে গড়েছেন অর্ধশতাধিক কারিগর

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ পাড়ার বাসিন্দা কাজি আব্দুর রহমান (৫৭) একজন অভিজ্ঞ বাইক মিস্ত্রি। দীর্ঘ  ৪০ বছরের  কর্মজীবন আজ তাকে এলাকায় একনামে  পরিচিত ও কর্মদক্ষতায়   প্রতিষ্ঠিত করেছে। 

তার পিতা মরহুম ফজল আহমদের সন্তান রহমান মিস্ত্রি  তার কর্মনিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে গড়ে তুলেছেন এক অনন্য সফলতার উচ্চ স্থানে। জানা যায়, কুমিল্লার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি ১৯৭৮ সালে “রফিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং” থেকে মোটরসাইকেল মেকানিক্যাল কাজ শেখা শুরু করেন। প্রায় ৬ বছরের কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের পর ১৯৮৪ সালে চন্দনাইশের খান হাট এলাকায় “রহমান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং” নামে নিজস্ব দোকান প্রতিষ্ঠা করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিজ হাতে অর্ধশতাধিক মেস্তীরি তৈরি করেছেন বলে জানান। তবে দুঃখের বিষয়, তাদের মধ্যে খুব কম সংখ্যকই এখনো তার খোঁজখবর নেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রায় ৫ মাস কর্মবিরতি নিতে বাধ্য হন রহমান। এরপর খান হাটের পুরোনো দোকান ছেড়ে নিজ এলাকায় ফিরে আসেন। বর্তমানে তিনি ভাইয়ের দীঘির পাড়, আব্দু সত্তার মসজিদ মার্কেটে গত প্রায় ১৮ মাস ধরে নতুন করে “রহমান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং” পরিচালনা করছেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। ছেলে বিদেশে অবস্থান করছেন, এক মেয়ে বিবাহিত এবং অপর মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরিবার নিয়ে সন্তুষ্ট জীবন কাটাচ্ছেন তিনি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।”

স্থানীয়দের মতে, রহমান মিস্ত্রি’র কারিকুলাম দক্ষতা, সততা ও দীর্ঘ অভিজ্ঞতা তাকে এলাকায় একজন নির্ভরযোগ্য কারিগর হিসেবে পরিচিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা