• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে পুলিশের অভিযান গ্রেফতার- ৪ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন বক্তারা: পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া বন্ধ ও মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করার দাবি। শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে দিকনির্দেশনা দেন.. ঈদগাহ রশিদ আহমদ কলেজ পরিদর্শনে মাউশি প্রতিনিধি দল বছরের অভিজ্ঞতায় বাইক মিস্ত্রি  কাজি আব্দুর রহমান নিজ হাতে গড়েছেন অর্ধশতাধিক কারিগর” কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন সীলগালা, দুইটি ক্লিনিক বন্ধ। ঈদগাঁও নদীর উপর সংযোগ সেতু নির্মানে সাংসদকে লিখিত আবেদন এলাকাবাসীর কেশবপুরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন সীলগালা, দুইটি ক্লিনিক বন্ধ। বছরের অভিজ্ঞতায় বাইক মিস্ত্রি  কাজি আব্দুর রহমান নিজ হাতে গড়েছেন অর্ধশতাধিক কারিগর ঈদগাঁও বাজারে গরু-মহিষের হাটে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ বান্দরবান জেলা ছাত্র দলের  আহ্বায়ক বিরুদ্ধে নাইক্ষ্যংছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঈদগাঁও নদীর উপর সংযোগ সেতু নির্মানে সাংসদকে লিখিত আবেদন এলাকাবাসীর

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ইসলামাবাদের হিন্দুপাড়া- চরপাড়া, জালালাবাদ সওদাগর পাড়া ও বাজারের সংযোগ সেতু নির্মানের দাবীতে এলাকাবাসী এবার অর্ধ শতাধিক স্থানীয় লোকজনের গণস্বাক্ষর সহকারে একটি লিখিত আবেদন প্রদান করেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি হুমাযুন কবির কোম্পানী, স্থানীয় জনপ্রতিনিধি সুমন কান্তি দে সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

আবেদন সূত্র মতে, দীর্ঘদিন যাবত ধরে আমরা এ এলাকার প্রায় ৩/৪ হাজার পরিবার যাতায়াতে শুল্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমেই নৌকায় জনসাধারণের একমাত্র অবলম্বন। অতীতে অনেক সরকারের পট পরিবর্তন হলেও এই অবহেলিত জনসাধারণের দু:খ দূর্দশা লাঘব হয়নি। যুগের পর যুগ জনগনের একমাত্র প্রাণের দাবী ছিল সংযোগ সেতুটি। বিভিন্ন সরকারের প্রতিনিধিগন প্রতিশ্রুতি দিলেও এই জনপদের দাবীটি আলোর মুখ দেখেনি।

জানা যায়, ঈদগাঁও নদীর উপর উপজেলাধীন ইসলামাবাদ ও জালালাবাদ এ দুইটি ইউনিয়নের লোকজনের সুবিধার্থে সেতু নির্মানের দাবী জানিয়ে আসছে দীর্ঘকাল ধরে। শুষ্ক মৌসুমে এলাকাবাসীর উদ্যোগে কাঠের সাঁকো নির্মাণ করে চলাচল করে থাকেন আর বর্ষার আগ মুহূর্তেই কাঠের সাঁকো ভেঙ্গে নৌকা দিয়ে চলাচল করে থাকেন দুই পাড়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসাসহ প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্র ছাত্রীরা চরম আতঙ্কের মধ্য দিয়ে নৌকা যোগে পারাপারে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। স্থানীয় লোকজন ছাড়াও দূরবর্তী এলাকার লোকজনরা প্রয়োজনীয় কাজেকর্মে এখান থেকে আসা যাওয়া করে থাকেন। বিগত সময়ে পারাপারে নৌকা ডুবে হতাহতের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

মহিলা পথচারীরা জানান, আমরা খুব সমস্যায় আছি। দীর্ঘবছর ধরে  হচ্ছেনা ব্রীজ। ছাত্রছাত্রীরা ভয় আর আতংকে স্কুলে আসছেনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী পারাপার হচ্ছে।  এলাকাবাসীর প্রাণের দাবী হিন্দুপাড়া, চরপাড়া ও তেলীপাড়ায় সেতুটি দ্রুত করা হোক।

স্থানীয়দের মতে, অসুস্থ রোগী আনা নেওয়ায় চরমভাবে বেকায়দায় পড়েন এলাকার নারী পুরুষ। দশ মিনিটের পথ ঘুরে এক ঘন্টায়ও আসা সম্ভব হয়না অনেক সময়। সবদিক বিবেচনায় সেতু নির্মান এখন সময়ের যোক্তিক দাবী।

স্থানীয় ইউপি সদস্য সুমন কান্তি দে জানান, হিন্দু পাড়া, চরপাড়া ও তেলী পাড়া যোগাযোগে নেই কোন সেতু । এটি নির্মাণের দাবী দীর্ঘদিনের। এ বিষয়ে সাংসাদের কাছে লিখিত আবেদনও প্রদান করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা