• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর শারদীয় দুর্গাপূজায় পটিয়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইয়াবা সহ আটক -১

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন বক্তারা: পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া বন্ধ ও মর্যাদা নিরাপত্তা নিশ্চিত করার দাবি।

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ফোরাম ও পটিয়া মডেল ফারিয়া। সোমবার (১১ মে) সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কয়েকশ ঔষধ কোম্পানির প্রতিনিধি মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানান।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া মডেল ফারিয়ার সভাপতি আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবু, সদস্য আরিফুল ইসলাম, তমাল বড়ুয়া, মোহাম্মদ ইউনুছ, শরিফুল ইসলাম, রুবেল কান্তি নাথ, পটিয়া ম্যানেজার ফোরামের সভাপতি রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক রুবেল রহমান রাতুল ও উপদেষ্টা লিটন রায় সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন। তারা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এ পেশায় যুক্ত হয়েছেন। চিকিৎসকদের ঔষধ সম্পর্কে নিয়মিত অবহিত করাই তাদের কাজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন মেডিকেলে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমান ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সমাবেশ থেকে তারা দাবি জানান, ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান ও পুলিশে সোপর্দ করার ঘটনা বন্ধ করতে হবে, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া বন্ধ করতে হবে, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল
পটিয়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
বক্তারা আরোও বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ, অশালীন শব্দ পরিহার এবং বিধি মোতাবেক সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা