• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
চট্টগ্রামের পটিয়ায় পার্টনার  কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত রামুর গর্জনিয়ায় পুলিশের সফল অভিযানে মালিক বিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার ঈদগড়ে নির্মিত ব্রীজটি কোন কাজে আসছেনা, ঝুঁকিতে যান চলাচল নাইক্ষ্যংছড়িতে কৃষির উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে- ১ টি একনলা বন্দুক উদ্ধার। রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু লামায় আইনজীবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস আবু কাউছার নামের এক যুবক আটক এমপি মাধবী’র সঙ্গে সক্ষাৎ করলেন হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার  কমিটি বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন প্রাথমিক শিক্ষক সমিতির আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর থেকে ঈদগাঁও উপজেলায় ৩৯ শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরিত হলো

কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্টাফ রিপোটার কেশবপুর যশোরঃ

যশোরের কেশবপুরে পেশাগত দায়িত্ব পালনের জের ধরে রাজীব চৌধুরী নামে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত শনিবার কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সংবাদকর্মী রাজিব চৌধুরী।
​অভিযোগ সূত্রে জানা যায় , রাজীব চৌধুরী কেশবপুর নিউজক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় ‘দৈনিক নবচেতনা’ পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৮ মে শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি সাতবাড়িয়া নিজ গ্রামের বাড়িতে অবস্থানকালে মাহমুদা সুলতানা রেশমা (৩২) নামের এক নারী তাকে মোবাইল ফোনে কল করেন। ওই নারী বিবাদী সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে দাবি করেন যে, তার নামে নিউজ করা হয়েছে।
​রাজীব চৌধুরী ওই নারীর নামে কোনো সংবাদ পরিবেশন করেননি বলে বারবার বলা সত্ত্বেও বিবাদী কোনো কুচক্রী মহলের ইন্ধনে তাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন। সাংবাদিক রাজীব এর প্রতিবাদ করলে ওই নারী আরও ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং ভবিষ্যতে মিথ্যা মামলায় জড়িয়ে বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতি করার হুমকি দিয়ে ফোন কেটে দেন।
​ভুক্তভোগী সাংবাদিক রাজীব চৌধুরী বলেন, “আমি বিবাদীকে বারবার বলেছি যে তার নামে কোনো নিউজ হয়নি। কিন্তু তিনি কারো প্ররোচনায় আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং আমার কলম স্তব্ধ করতে এই হুমকি দিয়েছেন। ফোনে দেওয়া হুমকির রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
​ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে অবহিত করার পর থানায় অভিযোগ দাখিল করা হয়। উক্ত বিষয়ে মাহমুদা সুলতানা রেশমা এর বক্তব্য নেবার জন্য তার মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
​এদিকে একজন দায়িত্বশীল সংবাদকর্মীকে এভাবে হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা