• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
পটিয়ায়  প্রতিপক্ষের  হামলায় বৃদ্ধ  মহিলা পুর্নিমাসহ  আহত ৪: আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা ঈদগাঁও ব্লাড ব্যাংক-থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা নাইক্ষ্যংছড়িতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান এর সাথে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় নদীতে ড্রেজার মেশিন, হুমকির মুখে গজালিয়া-ঈদগড়ের সংযোগ সেতু, রক্ষার দাবী ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জন আটক বিলাইছড়ির এলপন দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকারী ঈদগাঁওতে হাসপাতালের অভাবে চরম ভোগান্তির শিকার অসংখ্য মানুষ চট্টগ্রামের পটিয়ায় পার্টনার  কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত রামুর গর্জনিয়ায় পুলিশের সফল অভিযানে মালিক বিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার ঈদগড়ে নির্মিত ব্রীজটি কোন কাজে আসছেনা, ঝুঁকিতে যান চলাচল

পটিয়ায়  প্রতিপক্ষের  হামলায় বৃদ্ধ  মহিলা পুর্নিমাসহ  আহত ৪: আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড সরদার পাড়া পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা সন্রাসী কায়দায় হামলা চালিয়ে বৃদ্ধ মহিলাসহ ৪জন’কে আহত করেছে।  ঘটনাটি ঘটেছে ৮ মে  দুই দফায় সকালে এবং  রাতে।  এ ঘটনায় আহতরা হলেন বৃদ্ধ মহিলা পুর্নিমা সরদার (৭০), মুন্নি সরদার (৩৪)স্কুল ছাত্র অর্পণ সরদার (১৩), বাবুল সরদার (৩৮)। বৃদ্ধ মহিলা পুর্নিমা সরদার মাথায় ৬ টি সেলাই করা হয়েছে। বৃদ্ধ মহিলার উপর হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে। এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলার হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

পরে  সেখানে বৃদ্ধ মহিলা পুর্নিমা সরদারের  অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে উন্নত  চিকিৎসার জন্য রেপার করে।

 এই ঘটনায় বাবুল সরদার ও মুন্নি সরদার বাদী পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যা চেষ্টা সহ পৃথক দু’টি সিআর  মামলা নং ৩০১ ও ২৯৯ /

২৬ ইং  দায়ে করা হয়েছে । এতে আসামি করা হয় একই এলাকার সুজন সরদার, বিজয় সরদার, মইতোষ সরকার, নিরব সরদার, চুমকি সরদার, নিতাই সরদার, জয়া সরদার, সুমি সরদার সহ অজ্ঞানামা আরোও  ৫/৬ জন। 

মামলার এজাহার সুএে জানা যায়, বাবুল সরদার সাথে সুজন সরদার গংয়ের মধ্যে 

পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধ  চলে আসছিল। এনিয়ে গত বছর থানায় অভিযোগ রুজু করা হয়। পরে  এলাকাবাসী বিরোধ মিমাংসা করে দেয়। 

কিন্তু   সুজন সরদার গং  তা না মেনে গায়ে জোরে বাবুল সরদার কে বাড়ি থেকে উচ্ছেদ করতে পূর্বপরিকল্পিতভাবে ৮ মে  দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে বৃদ্ধ মহিলা পুর্নিমা সরদার সহ ৪ জনকে গুরুত্বর আহত করেন বলে মামলার বাদী বাবুল সরদার ও মুন্নি সরদার জানান। বাবুল সরদার জানান বিবাদীগন মামলা হওয়ার পর ফেসবুকে পোস্ট করে হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছে। প্রতিপক্ষে হুমকিতে বাবুল সরদার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন, সে এব্যাপারে পটিয়া থানার ওসি সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা