Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ভোলার মেঘনায় রেনু ধরতে গিয়ে নিখোঁজ জেলে-মঞ্জু

মোহাঃ নূরন্নবী তন্ময়,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিভোলার তজুমদ্দিন উপজেলায় বাগদা চিংড়ির রেনু ধরতে গিয়ে মেঘনা নদীতে ডুবে মো. মঞ্জু (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।

বুধবার(১৮ মে) সকাল ৯টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ সুইজ ঘাট সংলগ্ন পল্টুন এর কাছে মাছ শিকারে গেলে নিখোঁজ হোন তিনি।
পুলিশ, কোস্টগগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে নিখোঁজ জেলে মঞ্জুর সন্ধান চালানো হচ্ছে। নিখোঁজ মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে।

জানা যায়, আজ সকালে উপজেলার মেঘনার স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেনু শিকার করছিলেন মজনু। হঠাৎ মেঘনার স্রোতের টানে মাঝ নদীতে ভেসে যান তিনি। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশের মাধ্যমে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিম নিখোঁজ জেলে মঞ্জুকে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস সাব অফিসার সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. কামরুল ইসলাম জাকির জানান, মেঘনায় জেলে নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি টিম নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এবিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধি মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিমকে অবহিত করেছি। তাদের ডুবুরির মাধ্যমে উদ্ধার অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!