• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়ন পরিষদের টোল-টেক্স ইজারা ডাক নিয়ে অনিয়মের অভিযোগ ঈদগাঁওতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে সমন্বিত উদ্যোগে দরকার নবাগত ইউ এন ও এনামুল হাসান সাংবাদিক কন্যা মানহা দ্বীনি শিক্ষায় সাফল্য বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক GAP ও কফি- কাজুবাদাম  বিষয়ে  প্রশিক্ষণ শুরু বান্দরবানে আগুনে পুড়লেন ৭০ দোকান- বসতঘর বিলাইছড়িতে ধান কাটতে ব্যস্ত কৃষকেরা।। ঘরে তুলতে ৩০ জুলাই পর্যন্ত সময় লাগবে।। ৮০% পাকলে কাটার পরামর্শ কৃষি অফিসের আরিফ সভাপতি ও বিজন ধর সম্পাদক…… ঈদগাঁওতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাজুসের নিবার্চন সম্পন্ন অসুস্থ মা হাতি, পাশে ঘুরছে শাবক সেবাদিতে তৎপর বন বিভাগ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে সমন্বিত উদ্যোগে দরকার নবাগত ইউ এন ও এনামুল হাসান

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: এনামুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও আসন্ন ঈদুল আজহার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কিছু সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণসহবিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক
আব্দুল আলীম
বাহাদুর,উপজেলা জমাতের আমীর আবু নাসের,নাইক্ষ্যংছড়ি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম দৈনিক (মানবজমিন) প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম কাজল,(দৈনিক যুগান্তর) নাইক্ষ্যংছড়ি থানার প্রতিনিধি মো: আব্বাসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি,গোয়েন্দা সংস্থার সদস্য, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালান সংক্রান্ত বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
এ সময় থানার প্রতিনিধি পুলিশ অফিসার মো: আব্বাসী বলেন, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) ও (৩৪ বিজিবি) প্রতিনিধিরা বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: এনামুল হাসান নাইক্ষ্যংছড়ির ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করেন।
তিনি মাদক নির্মূল প্রতিরোধ এবং যানজট নিরসনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
​ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন,উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন গণমাধ্যম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সকলই সমন্বয় করে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা