Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

পাহাড়ে শান্তি চুক্তি বাস্তবায়ন করবে, এটি সরকারের মুখের কথা,অন্তরের কথা নয়: সন্তু লারমা

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর চুক্তি করা হলেও দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও সরকার সেই চুক্তি দিকে এগিয়ে আসেনি। পাহাড়ে শান্তি চুক্তি বাস্তবায়নের সময়ে আশ্বাস দিয়েছিলেন, চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে। এটি ছিলো সরকারের মুখের কথা,অন্তরের কথা নয়।
শুক্রবার (২০ মে) সকালে রাঙ্গামাটি জিমনেশিয়াম মাঠে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, পাহাড়ের বুকে আন্দোলন আরো বহু আগে শুরু হয়েছে। এই এলাকার মানুষ ব্রিটিশ আমলেও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে ছিলো, স্বাধীনতা সংগ্রামের সংগ্রাম করেছে। যে নের্তৃত্ব নিয়ে চুক্তি করা হয়েছিল সরকার সে নের্তৃত্বকেই ধ্বংস করার জন্য কিনা করেছে। দমন পীড়ন, শোষন-নিপীড়ন এমন পর্যায়ে এসেছে যে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। ২৫ বছর অপেক্ষা করেও সরকার এগিয়ে আসেনি। সরকার চুক্তি বাস্তবায়ন করবে কি করবে না।
তিনি আরো বলেন, চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে নানা ভাবে বাধাগ্রস্থ করে চুক্তিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে পাহাড়ের জুম্ম জগগণ একদিন যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটি যাতে তারা ভূলে যায়। বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পরেও জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র বছরের পর বছর ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকে। চুক্তি বাস্তবায়নের সংগ্রামে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
রাঙ্গামাটি পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান শিক্ষক জোবাইদা নাসরীণ কণা, বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মংসানু চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নজরুল কবীর, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদেও সাবেক ছাত্রনেতা ও শিক্ষক শিশির চাকমা। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রয়ি কমিটির সহ-সভাপতি রয়হান উদ্দিন, আদিবাসী যুব ফোরামের সাগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!