Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ভূমি সেবা পালিত “ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল

নিজস্ব প্রতিবেদক :সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসরে আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এই প্রতিপাদ্য নিয়ে সেবা সপ্তাহ পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, লামা সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ, সোনালী ব্যাংকের লামা শাখা ব্যবস্থাপক আসাদ সিদ্দিকী, ইসলামী ব্যাংক লিঃ লামার শাখা ব্যবস্থাপক মোঃ মোমিনুল ইসলাম, গ্লোবাল ইসলামী ব্যাংক লামার ম্যানাজার মোঃ মোর্শেদ সহ প্রমূখ।

সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম বলেন, দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ মে থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। যা চলবে ২৩ মে পর্যন্ত। ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করার লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

তিনি আরো বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে, দালাল মুক্ত ভূমি সেবা প্রদান এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দৌরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে land.gov.bd ভূমি সেবা প্ল্যাটফর্ম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!