Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

শ্রীমঙ্গলে পঞ্চমবারের মতো খাঁচার ভিতরে অজগর সাপের বংশবৃদ্ধি করতে যাচ্ছে

কে এস এম আরিফুল ইসলাম,  মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খাঁচার ভিতর রাখা একটি অজগর সাপ পঞ্চমবারের মতো বংশবৃদ্ধি করতে যাচ্ছে। এর আগে এই সাপটি ৪ বারে শতাধিক বাচ্ছা ফুটিয়েছে। সেই বাচ্ছা গুলো সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার (২৩শে মে) সকাল পর্যন্ত ৩৫/৪০টির মতো ডিম দিয়েছে অজগরটি। সকালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, খাঁচার ভিতর মা অজগরটি ডিমগুলো জড়িয়ে বেড়িবেধেঁ বসে আছে। এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আমাদের জানান, অজগরটি ৬০দিন এভাবে ডিমগুলোকে জড়িয়ে থেকে তা দিবে। এসময় সাপটি কোনো ধরণের খাবার গ্রহন করবে না। এমনকি পানিও খাবেনা। ডিম থেকে বাচ্চা ফোটার আগের দিন ডিম ছেড়ে সাপটি সরে যাবে। এর পরদিন থেকে একে একে ডিম থেকে বাচ্ছা ফোটা শুরু হবে। এর পর বাচ্ছাগুলো মোটামুটি পরিপূর্ণ হলে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেবে বন্যপ্রাণী সেবা ফউন্ডেশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!