Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মুন্সীগঞ্জের চরাঞ্চলে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদরের চরাঞ্চলে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে। এ সংঘর্ষে গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছ। সোমবার (২৩ শে মে) ভোর ৬টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সোমবার ভোর থেকে মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় কয়েকদফা সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কালাম জানান, ৫ জনের শরীরের বিভিন্ন অংশ গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গুলিবিদ্ধরা হলেন- স্থানীয় হানিফ মোল্লা (৩৮), কামাল (২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী (৬৫), জামাল হোসেন (১৬)। তাদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!