Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কুষ্টিয়ায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন (৪২) নামে একজন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন ভ্যানে থাকা আরও দুই যাত্রী। সকলকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক লিটন নামের ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত লিটন ভ্যানের চালক ছিলেন। তিনি মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার আবু তালেবের ছেলে।

ঘটনার বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত ভ্যান চালক লিটন ভ্যান যোগে যাত্রী নিয়ে মিরপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালকের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক মাসুদ পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানে থাকা দুই যাত্রী। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে।

এদিকে বিশেষ একটি সূত্রে জানা গেছে এই ঘাতক বাস চালক মাসুদ সে শারীরিক প্রতিবন্ধী। তার বাড়ি মিরপুর উপজেলার মশান গ্রামে। সড়কে খামখেয়ালিপনায় প্রাণ হারিয়েছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!