Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বেনাপোলে দুই পাসপোর্ট যাত্রীর পেটে ভিতর মিললো স্বর্ণের বার

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ

বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৩ পিচ স্বর্নের বার (ওজন ৩৫০ গ্রাম) দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে যৌথভাবে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বুধবার (২৫ মে) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার পালন থানার সোলপাড়া গ্রামের নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান (২১) ও একই এলাকার কাশেম খানের ছেলে নান্টু খান (২৩)। তাদের পাসপোর্ট নং যথাক্রমে A03524619 ও A00253448।

বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার আব্দুর রশিদ জানান, ভারতে সোনা পাচার হবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা চেকপোস্ট ইমিগ্রেশনে যৌথ তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই দুই পাসপোর্ট যাত্রীকে আটক করে। পরে, তাদের বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে এক্সরে করে পেটে সোনার বার সাদৃশ্য বস্তু দেখা যায়। এসময় তাদের পেট থেকে কালো টেপে মোড়ানো ৩ পিচ সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।

আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!