Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাবা দিনমজুর আব্দুস ছালামকে নিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা খবর প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেয়ে ছনিয়া খাতুন।

বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মেয়ে ছনিয়া খাতুন।

লিখিত বক্তব্য থেকে জানা যায়, গত ২১ মে ভুক্তভোগী আব্দুস ছালামকে মাদক ব্যবসার ডিলার হিসেবে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের উপর ভিত্তি করে হাতীবান্ধা থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন কোন আলামত পায়নি।

এ সময় ভুক্তভোগী আব্দুস ছালাম বলেন, মিথ্যা ও মনগড়া তথ্যের উপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করা হয়েছে। সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে আমি ও পরিবারের লোকজন সামাজিক ভাবে হেয় প্রতিপন্নের শিকার হচ্ছি। এ মনগড়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!