Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ধামরাইয়ে আওয়ামী লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি -ঢাকার ধামরাই উপজেলায় আওয়ামী লীগের যৌথ কর্মী সভা কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ শে মে-২০২২) বিকেল তিনটার সময় ধামরাইয়ের কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজের অডিটোরিয়ামে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ সঞ্চালনায় এ’যৌথ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

আসন্ন ১৫ই জুন ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্হিতিতে আওয়ামী লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিদ্বয় অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সেলিম, ঢাকা জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, ঢাকা জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ মাসুম খান, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, সাবেক সচিব ও আওয়ামীলীগ নেতা দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ, সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ,স্বেচ্ছাসেবকলীগ,আওয়ামী যুবলীগ, সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আসন্ন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজা উপস্হিত ছিলেন।

এ’যৌথ কর্মী সভায় বক্তারা বলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ সর্বস্তরের নেতৃবৃন্দ ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকের যৌথ কর্মী সভায় উপস্থিত। সকল বক্তাদের একটি বক্তব্য ১৫ জুনের নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজাকে
বিজয়ী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!