Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

দৈনিক ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদক সহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

রনজিত কুমার পাল (বাবু):ঢাকা জেলা প্রতিনিধি-দেশের অন্যতম জাতীয় পত্রিকা দৈনিক ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত মাদক কারবারির বিরুদ্ধে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশের জেড় ধরে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রবিবার সকাল এগারটায় ধামরাই উপজেলা পরিষদের চত্তরে ধামরাই প্রেস ক্লাব,ধামরাই উপজেলা প্রেসক্লাব ও ধামরাই রিপোটার্স ক্লাব, ও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানব বন্ধন কর্মসুচি,প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ’মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারে দাবী করেছেন। মামলা প্রত্যাহার না করা হলে এ’ঘটনায় আরো কঠোর কর্মসুচি দেবার হুশিয়ারী করেছেন ধামরাইয়ের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (৫ই জুন-২০২২) সকাল এগারটায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি দীপক চন্দ্র পালের সঞ্চালনায় উপজেলা চত্তরে মানব বন্ধন ,প্রতিবাদ সমাবেশ শেষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ’মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ধামরাইয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও নাগরিক সমাজের পক্ষ থেকে সুধীজনরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুুষার,সাধারন সম্পাদক ও ইনকিলাব পত্রিকার ধামরাই প্রতিনিধি আনিসুর রহমান স্বপন,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি রনজিত কুমার পাল (বাবু),ধামরাই রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক নতুন সময় পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মোঃ আদনান হোসেন, নাগরিক সমাজের পক্ষ থেকে শ্রী নন্দ গোপাল সেন,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি দীপক চন্দ্র পাল, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি নবীন চৌধুরী,বাংলাভিশন টিভি চ্যানেলের ধামরাই প্রতিনিধি লোকমান হোসেন,করতোয়া পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি শাহীন আলম,এসএটিভির রাজিবুল হাসান রাজিব,মানব কন্ঠের রুহুর আমীন,বাংলাদেশ টু-ডের মিলন সিদ্দীকী,সাম্প্রতিক দেশকাল পত্রিকার ধামরাই প্রতিনিধি সৈকত হোসেন,দৈনিক গণকন্ঠ পত্রিকার মঞ্জুর হোসেন,প্রতি দিনের সংবাদ মোঃ রৌফ,দৈনিক খবর পত্রের মোঃ ওয়াসিম হোসেন বাবু,দৈনিক এশিয়া বাণীর ধামরাই উপজেলা প্রতিনিধি মোঃ নূরুল ইসলাম প্রমূখ সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি প্রাণ গোপাল পাল, ধামরাই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ শরৎ চন্দ্র বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার পাল সহ অন্যান্যরা এ’সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!